1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটির বাংলাদেশ মিশন থেকেও ভিসা সেবা বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনেও কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মিশনের কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই দুই বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে একই কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: শিলিগুড়িতে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ডে আগুন, ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি

সোমবার বিকালে শিলিগুড়ির ওই বাংলাদেশ ভিসা সেন্টারে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চ। সেখানে ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়।

এমনকি সেখানে কর্মরতদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়া হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামে একটি স্বতন্ত্র সংস্থা।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি