1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অর্থ রেলওয়েকে ফেরত দিলেন এক শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ছাত্রজীবনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অর্থ স্বেচ্ছায় বাংলাদেশ রেলওয়ের সরকারি কোষাগারে জমা দিয়েছেন এক নবনিযুক্ত শিক্ষক।

জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি ছাত্র অবস্থায় বিভিন্ন সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। সে সময় প্রতিবারের যাত্রা ও সম্ভাব্য ভাড়ার হিসাব তিনি ব্যক্তিগত ডায়েরিতে সংরক্ষণ করে রাখেন। সম্প্রতি শিক্ষকতা পেশায় যোগদানের পর তিনি ওই অর্থ রাষ্ট্রকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।

হিসাব অনুযায়ী, বিনা টিকিটে ভ্রমণের মোট অর্থ দাঁড়ায় ৩ হাজার ২৫৭ টাকা। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, এ ধরনের স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগ সচেতনতা ও নৈতিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় তার অনুরোধে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের রাজস্ব সুরক্ষা ও যাত্রী সচেতনতা বৃদ্ধিতে নিয়ম মেনে টিকিট কেটে ভ্রমণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি