1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ বিমানবন্দরে লাগেজ পেতে দেরির অভিযোগ এখন ‘ট্রেন্ড’ হয়ে গেছে: বিমানমন্ত্রী আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয় শিক্ষকরা: প্রধানমন্ত্রী বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ

৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেশের ৩০টি ব্যাংকে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ চলায় নির্দিষ্ট সময়ের জন্য এটিএম, কার্ড, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি লেনদেনসেবা বন্ধ থাকবে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।

মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় সব ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে একই বিজ্ঞপ্তিতে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের বাইরে থাকা ব্যাংকগুলোর ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

যেসব ব্যাংকের সেবা এই ব্যবস্থার আওতায় রয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।

ব্যাংকাররা বলছেন, ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ায় কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য প্রযুক্তিগত প্ল্যাটফর্মের সক্ষমতা এবং নিরাপত্তা বাড়ানো জরুরি হয়ে উঠেছে। এ কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডের অংশ হিসেবেই এমন কার্যক্রম নেওয়া হয়েছে।

তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের কিছু সেবা বন্ধ থাকায় বড়সংখ্যক গ্রাহককে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। সাধারণত এ ধরনের রক্ষণাবেক্ষণের সময় কাজের ধরন ও পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত নির্দিষ্ট সেবা সীমিত রাখা হয়। কাজ শেষ হলে সেগুলো স্বাভাবিকভাবে চালু করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে ব্যাংকগুলো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করেনি বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তেই একযোগে সেবা বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে।

এ ঘটনায় গভর্নর মোস্তাকুর রহমান ক্ষুব্ধ হয়েছেন বলেও জানান আরিফ হোসেন খান। গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা একসঙ্গে বন্ধ রাখার মতো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে নেওয়াকে তিনি গুরুতর বিষয় হিসেবে দেখছেন বলে জানান মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি