1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাধবপুরে ভুয়া কাগজপত্রে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’ বক্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই ক্লোজড ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও দোকানের মালামাল শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান ৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার

মাধবপুরে ভুয়া কাগজপত্রে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে জাল কাগজপত্র ব্যবহার করে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি ট্রাক থেকে ৯ হাজার কেজি জিরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা। আর ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা চালানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় জিরার একটি বড় চালান ট্রাকে করে ঢাকার দিকে নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৩০০টি বস্তায় রাখা ৯ হাজার কেজি ভারতীয় জিরা পাওয়া যায়।

তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র স্ক্যান করে তৈরি করা বিল অব এন্ট্রি ও চালানপত্রের কপিও উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে এসব নথি ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকার পাশাপাশি সংযুক্ত সড়কগুলোতেও গোয়েন্দা নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় জিরা ও জব্দ করা ট্রাক আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি