1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ বিমানবন্দরে লাগেজ পেতে দেরির অভিযোগ এখন ‘ট্রেন্ড’ হয়ে গেছে: বিমানমন্ত্রী আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয় শিক্ষকরা: প্রধানমন্ত্রী বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সংগঠনটির আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তগুলো অনুমোদন করেন।

বহিষ্কৃত তিনজন হলেন—রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আহসান হাবিব ও হাসিব হাসানকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর বিশাল চক্রবর্তীকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছয়জন হলেন—সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রদল কর্মী সাজু।

নোটিশে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।

এ জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত ও নির্দেশনা অনুমোদন করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি