1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা সংশোধন করছে এনসিটিবি প্রাক্তনকে ভুলতে পেরেছেন? জেনে নিন ৫টি লক্ষণ শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দুর্গাপূজার ছুটি শেষে চেনা ব্যস্ততায় ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড় টঙ্গীতে মাদ্রাসায় ভাঙচুরের মামলায় শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযান ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে এসিল্যান্ড ‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই প্রধান আসামি করা হোক’—রুমিন ফারহানা বাকৃবিতে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ, জব্দ দুই মোটরসাইকেল ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, এবার গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পরিবারে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানের পাশাপাশি শ্বশুর-শাশুড়িও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পারিবারিক বন্ধন দৃঢ় করা থেকে শুরু করে সুখ-দুঃখে পাশে থাকা—বিভিন্নভাবে পরিবারের সদস্যদের জীবনে অবদান রাখেন তাঁরা। শাশুড়ির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় শাশুড়ি দিবস (National Mother-in-Law Day)।

প্রতিবছর অক্টোবর মাসের চতুর্থ রোববার দিবসটি পালনের কথা উল্লেখ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন করা এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের উল্লেখ রয়েছে।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়ি পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান, তাঁদের সহযোগিতা করেন এবং কঠিন সময়ে ভরসা হয়ে ওঠেন। তাঁদের এই অবদান স্মরণ করার পাশাপাশি সম্পর্কের প্রতি যত্নশীল হওয়ার বার্তা দেয় দিবসটি।

দিবসটি উপলক্ষে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে তাঁকে বিশেষ অনুভব করানো যেতে পারে। ছোট্ট একটি শুভেচ্ছা বা আন্তরিক কথাও পারিবারিক সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি