1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য রূপপুরের পারমাণবিক জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ‘ঘুষ’ লেনদেনের ভিডিও ভাইরাল মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা, নির্ধারিত হলো জনবল ও কার্যক্রম প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী মনোনীত চট্টগ্রামে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ৩৫৪, মুচলেকায় ছাড়া ২৯৩ জন বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, ফিরতে পারে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার সালমান মুক্তাদিরের মন্তব্যের আগে পুরো ঘটনা জানা উচিত ছিল: রাশেদ খাঁন

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ‘ঘুষ’ লেনদেনের ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও নগদ টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে অনুমোদন দেওয়ার কথা বলতে শোনা যায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, “আমি দুই কোটি টাকা থেকে নড়বো না”। তিনি আরও বলেন, একটি বিলের জন্য ২ কোটি টাকা নিলে তার বিরুদ্ধে চেয়ারম্যান ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নও তোলেন।

একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, তিন লাখ টাকার কাজের বিপরীতে ৩০ লাখ টাকার মালামাল প্রয়োজন দেখানো হচ্ছে এবং এভাবে কয়েক কোটি টাকার মালামাল আত্মসাতের হিসাব তুলে ধরে তিনি বলেন, সেখান থেকে তাকে ২ কোটি টাকা দিলে তিনি সব সই করে দেবেন।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা যায়। তবে তাদের মুখ ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়নি। ওই ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওর আরেক অংশে টাকা নিয়ে কথোপকথন শোনা যায়। সেখানে একজনকে বলতে শোনা যায়, “এখানে ৩৫ স্যার।” জবাবে নুরুল আমিন বলেন, “এক লাখ ৩৫।” তখন ওই ব্যক্তি বলেন, “আগে দিয়েছি এক লাখ স্যার।”

তবে ভিডিওটি ঠিক কতদিন আগে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওতে থাকা কথোপকথন ও অর্থ লেনদেনের প্রেক্ষাপটও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি