1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর ‘ঘুষ’ লেনদেনের ভিডিও ভাইরাল মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা, নির্ধারিত হলো জনবল ও কার্যক্রম প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী মনোনীত চট্টগ্রামে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ৩৫৪, মুচলেকায় ছাড়া ২৯৩ জন বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, ফিরতে পারে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার সালমান মুক্তাদিরের মন্তব্যের আগে পুরো ঘটনা জানা উচিত ছিল: রাশেদ খাঁন সালমান মুক্তাদিরের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

চট্টগ্রামে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ৩৫৪, মুচলেকায় ছাড়া ২৯৩ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামজুড়ে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ৩৫৪ কিশোরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ এবং পরিত্যক্ত ও নির্জন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

আটকের পর কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটক ৩৫৪ জনের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪৫ জন আটক হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখার জন্য অভিভাবকদের বলা হয়েছে। পাশাপাশি পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়।

মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে সন্তানদের দূরে রাখার বিষয়েও অভিভাবকদের সচেতন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি