1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অপরাধ দমনে সাফল্য, ময়মনসিংহ রেঞ্জে ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫ ‘একাত্তরের ৩০ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’: জাককানইবি উপাচার্য কালিয়াকৈরে উড়াল সেতুতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, প্রতি শাখায় শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অপরাধ দমনে সাফল্য, ময়মনসিংহ রেঞ্জে ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও পরোয়ানা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা, সার্কেল, থানা ও তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি বিশেষ অবদানের জন্য আরও তিন কর্মকর্তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় রেঞ্জের বিভিন্ন জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সম্পত্তিসংক্রান্ত ও নৃশংস অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন ডিআইজি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নাশকতা, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং তাঁদের সমস্যা সমাধানের মাধ্যমে পুলিশের প্রতি জনআস্থা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অক্টোবর মাসের অভিন্ন মূল্যায়ন মানদণ্ডে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ময়মনসিংহ। এ স্বীকৃতি পেয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দুর্গাপুর সার্কেল। এ বিভাগের পুরস্কার পেয়েছেন সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম।

এ ছাড়া শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক এস এম নূর মোহাম্মদ। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হয়েছেন জামালপুর সদর থানার মো. নাজমুল জান্নাত শাহ্। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর থানার মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হয়েছেন জামালপুরের মেলান্দহ থানার রুবেল মিয়া।

বিশেষ সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই মো. আবুল কালাম আজাদ। ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল ও একটি ট্রাক উদ্ধার এবং গ্রেপ্তার আট আসামির মধ্যে চারজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার ও ৪৮ কেজি গাঁজা উদ্ধারের জন্য পুরস্কার পেয়েছেন। অন্যদিকে জামালপুর সদর থানার এসআই মো. সিরাজুল হক মোট ৪৫টি পরোয়ানা নিষ্পত্তি করায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ১২টি জিআর/সিআর পরোয়ানা, সাতটি সিআর সাজা-সংক্রান্ত পরোয়ানা এবং ২৬টি রিকল/ওডি পরোয়ানা।

সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রেঞ্জের বিভিন্ন জেলার ক্রাইম শাখা ও সার্কেল কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি