1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলা: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত শিক্ষক সাগর উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী ‘ফ্যাসিস্টদের নাম আমরা উঠিয়ে দেব, নো কমিউনিটি ক্লিনিক’: স্বাস্থ্যমন্ত্রী মায়ের কবরের পাশে চিরনিদ্রায় নাহিদ-আফসানা ও দুই সন্তান শাকিল হত্যা মামলা: গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব আইইডিসিআর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান চালক।

নিহত দুই বোন পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গৃহকর্মীর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন ফাতেমা আক্তার। এ সময় তাঁর দুই মেয়ে পেছনে পেছনে তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাঁদের বাড়িতে ফিরে যেতে বলেন।

মায়ের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে পশ্চিম তালদিঘী এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল দুই শিশু। এ সময় ফুলপুরগামী নীল ও হলুদ রঙের একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় ও গাড়িটির বিস্তারিত তথ্য জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দিয়ে চলে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি