1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩২ জন গ্রেপ্তার বাধ্য হয়েই জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু তরুণ সমাজ চাইলে দেশ পুনর্গঠনে কেউ বাধা দিতে পারবে না: প্রধানমন্ত্রী ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট লং মার্চে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েও দেশকে অস্থির করার চেষ্টা করছেন: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস ‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’—এমপিদের নম্বর হ্যাক করে প্রতারণা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

বাধ্য হয়েই জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশের মানুষ ভালো নেই, একইভাবে দেশের পরিস্থিতিও ভালো নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, সংসদে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

বিদ্যুৎ ও সারের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এসব সংকটে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। জনগণের সেই দুর্ভোগের বিষয় জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে কথা বলার সুযোগ না পাওয়ায় রাজপথে কর্মসূচিতে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে সকালে মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির।

কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

পরে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

তাঁর আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছান ডা. শফিকুর রহমান। রাতে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি