1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে যাত্রা শুরু করল এনআরবিসি ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ধান মহাল এলাকার হাজী জাফর আলী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। বুধবার দুপুরে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এনআরবিসি ব্যাংক গৌরীপুর পিএলসি উপশাখার উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, এই গৌরীপুর উপজেলায় শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ-সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক ময়মনসিংহ পিএলসি শাখার জোনাল হেড নাহিদুর রহমান। সঞ্চালনা করেন এনআরবিসি ব্যাংক নেত্রকোনা পিএলসি শাখার ব্যবস্থাপক সুমন পাল

অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংক গৌরীপুর পিএলসি উপশাখার ব্যবস্থাপক আতিকুর রহমান ফারুক, পূর্বধলা উপশাখার ব্যবস্থাপক হাসিবুর কবির হিমেল, ঈশ্বরগঞ্জ উপশাখার হেলাল উদ্দিন, মুক্তাগাছা উপশাখার ব্যবস্থাপক মতিউর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির মাহবুব আলম ফারুখ, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, জি নিউজের পরিচালক ফারুখ আহাম্মদ, সাংবাদিক শামীম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি