1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ূন হত্যাকাণ্ডে মামলা, আসামি ১৭ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (১৬ জুন) নিহত হুমায়ূন কবিরের বাবা খাইয়ুম মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মো. বাদল মিয়া (২১), মো. রাশিদুল ইসলাম রানা (২২), মো. সজিব মিয়া (২৩), রবিন (২৩), মেহেদি হাসান টুটুল (৩০), মো. মাসুদ রানা (৪০), মো. আব্দুল কদ্দুছ (৫৪), মো. মজিবুর রহমান (৫৭), মো. সোহাগ মিয়া (৩০), মো. শামছুল হক (৬২), কামরুল ইসলাম (৩৫) সহ নাম উল্লেখ ১১ জন ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে।

এর আগে গত শুক্রবার বিকালে চা-পানের ১০ টাকা বিলের দ্বন্দ্বের জের ধরে উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি এলাকায় ছুরিকাঘাত করে হুমায়ূন কবিরকে করে গুরুতর আহত করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, হুমায়ূন কবির হত্যাকাণ্ডে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি