1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরের ছয় ইটভাটায় জরিমানা ১৪ লাখ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরের ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

জরিমানা দেয়া ইটভাটাগুলো হলো- এনজিএম ব্রিকস ৩ লাখ, চাচা-ভাতিজা ব্রিকস ৩ লাখ, শামছু ব্রিকস ৩ লাখ, ভূঞা ব্রিকস ২ লাখ, এসএস ব্রিকস ২ লাখ ও একতা ব্রিকস ১ লাখ টাকা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কৃষি জমির টপ সয়েল ব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি