1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাতিয়ায় ‘রাজা ইলিশ’ বিক্রি ১০ হাজার ৯০০ টাকায় কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়াসের খানের আজ দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী ‘মিস ইউ মা’ পোস্টের সূত্রে ২৪ ঘণ্টায় পাহাড় থেকে উদ্ধার কিশোর** এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যয় জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ নান্দাইলে জুয়া-মাদক ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়াসের খানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন তিনি।

শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবেলা করা হবে। এ সময় তিনি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই আইনের আওতায় আসার আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বাইরে থেকে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করার কোনো উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি বা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে।

এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালিবাড়ী মোড়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

এ ঘটনায় কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি