1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

অফিস সহকারী স্বপ্না’র অপসারণ দাবি জানাল দলিল লেখকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ময়মনসিংজের গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী স্বপ্না বসাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে সাব- রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরদের সহযোগিতায় সাব- রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি স্বপ্না বসাক অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য করার পাশাপাশি দলিল লেখকদের সাথে অশালীন আচরণ ও হয়রানি করে যাচ্ছেন। তিনি কমিশন ছাড়া দলিল করেন না। সেরেস্তার নামেও প্রতিটি দলিল ঘুষ দিতে হয়। তাকে এ অফিস থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্স, দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টো, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, দীপক চন্দ্র পন্ডিত, শ্যামল চন্দ্র সরকার, মো. আশিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, মো. শেখ সাদী, মো. হারুন অর রশিদ, মো. মঞ্জুরুল হক, মো. মতিউর রহমান খান প্রমুখ

এসব অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী স্বপ্না বসাক বলেন, যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি কাউকে হয়রানি করি না। কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। এসব বিষয়ে আমার কিছু জানা নেই।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শোনেছি।। আমার নিকট এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি