1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নয় : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

জাতীয়করণের দাবিতে গত নয় দিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক‌ শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। ‌

এছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলেও এ সময় জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। একইসঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি হওয়ারও কথা বলেন তিনি।

এ সময় করোনাকালীন শিক্ষাক্রমের ক্ষতি পোষাতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা নির্দেশ দেন তিনি।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠদান ও মূল্যায়ন শেষ করার নির্দেশও দেন শিক্ষামন্ত্রী।

এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এ কমিটিগুলো আগস্টের শেষ দিকে গঠন করা হবে; শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় হবে; জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে এবং ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি