1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সংসদে বক্তব্যে নান্দাইলের উন্নয়ন, রাজনৈতিক অঙ্গীকার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি
জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিরোধী দলের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে দেশে আবার ফ্যাসিবাদী শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়।

রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্ব তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে এবং সেই পথ অনুসরণ করেই তিনি জনসেবায় যুক্ত হয়েছেন।

নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল)-এর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটারদের আস্থা ও সমর্থনই তার শক্তির উৎস। এলাকার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় তিনি আপসহীন থাকার প্রতিশ্রুতি দেন।

নান্দাইলের অবকাঠামোগত সমস্যার কথাও সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী। বিশেষ করে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবভিত্তিক এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

সড়কে ভিআইপি মুভমেন্ট তুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বশীল আচরণ না করলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে তিনি গঠনমূলক রাজনৈতিক চর্চার আহ্বান জানান।

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এটি কোনো দলীয় বিষয় নয়, বরং জনগণের প্রত্যাশার প্রতিফলন। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তা আত্মঘাতী হবে বলেও সতর্ক করেন তিনি।

শেষে তিনি বলেন, দেশের স্বার্থে বিভাজন নয়, বরং ইতিবাচক ও যুক্তিনির্ভর রাজনীতি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি