1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ডরমিটরিতে এক কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় একসঙ্গে পাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে তারা ওই কক্ষে অবস্থানরত দুজনকে ঘিরে ফেলেন।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাত প্রায় ৩টার দিকে কক্ষে প্রবেশ করা হয়। এ সময় প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী নিয়মিত সংগীত বিভাগের তবলা শেখার জন্য সংশ্লিষ্ট ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তর বাসায় যেতেন। ঘটনার রাতে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় শিক্ষার্থীরা বিষয়টি প্রকাশ্যে আনেন।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উভয়ের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। ওই শিক্ষার্থীকে শিউলিমালা হলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট ছাত্রীর একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং ব্যবস্থাও জোরদার করার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি