1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বিএসসিএল সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালার পরিকল্পনা

মানবতাবিরোধী অপরাধ : গ্রেফতার ফয়জুল্লাহ ময়মনসিংহ কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

মুক্তিযুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফয়জুল্লাহকে গ্রেফতারের পর ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রওশন আরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে চাইলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর শাহবাগ থানাকে তার পরিচয় নিশ্চিত করা হলে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাগলা থানায় আনা হয়। শুক্রবার বিকেলে ফয়জুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এএফএম ফয়জুল্লাহসহ তিনজনকে আমৃত্যু এবং পাঁচজনকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ প্রথম ট্রাইব্যুনালে একজন খালাস পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি