1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

দুই দিনের সরকারি সফরে কাতার গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে আজ মঙ্গলবার ভোরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

তিনি বলেন, প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী র‌য়ে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, দোহা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক কর‌বেন। এ সফ‌রে বি‌নি‌য়োগ ও জ্বালানি সহ‌যো‌গিতা বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ ক‌রে কাতার থে‌কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে আলোচনা হ‌বে।

সফর শেষে বুধবার (১৯ অ‌াগস্ট) রা‌তে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি