1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপির সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ আটক ৪ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর দুই দিন হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

বিস্ফোরণের পর উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশকেও টহল ও নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছিল। হামলার সময় কর্মীরা পাহারায় ছিলেন। খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তাঁর ভাষ্য, দুর্বৃত্তরা পিস্তল দিয়ে গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। কর্মীরা দ্রুত আগুন নেভালেও এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। এখন তাঁরা নিজেদের নিরাপদ মনে করছেন না।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি