1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গৌরীপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ বলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিদ্যুৎ সংকট মোকাবিলা ও বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের সরকারি দপ্তরগুলোর নিজস্ব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তাবনা পাঠানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে রুফটপ সোলার স্থাপন ও বাস্তবায়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সরকারি ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রক্রিয়া, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আগ্রহপত্রের (ইওআই) মাধ্যমে প্রস্তাব পাঠানো এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পদ্ধতিও তুলে ধরা হয়। জানানো হয়, সরকারি অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নির্ধারিত প্ল্যাটফর্মে প্রস্তাব পাঠানোর পর ভবনের মালিকানাধীন দপ্তরকে সর্বোচ্চ শেয়ার সুবিধা দিতে আগ্রহী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।

এ ছাড়া ভবনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ও সেবামূল্য নির্ধারণ এবং ছাদে সোলার প্যানেল স্থাপনের উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, যেসব ভবনের আয়ুষ্কাল কমপক্ষে ১৫ বছর এবং ভবিষ্যতে নতুন তলা নির্মাণের পরিকল্পনা নেই, সেসব ভবনে সোলার প্যানেল স্থাপন করা যাবে।

সভায় রুফটপ সোলার বাস্তবায়নে সরকারের তিনটি পদ্ধতির কথা তুলে ধরা হয়। এগুলো হলো মূলধনি ব্যয় (ক্যাপেক্স), পরিচালন ব্যয় (অপেক্স) এবং বেসরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সরকারি সহযোগিতা। ক্যাপেক্স পদ্ধতিতে সংশ্লিষ্ট দপ্তর নিজস্ব বাজেট থেকে ব্যয় বহন করবে। অপেক্স পদ্ধতিতে নির্ধারিত প্রক্রিয়ায় সরকারি বাজেট বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের দ্রুত প্রস্তাবনা পাঠানোর আহ্বান জানান। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ দুই বিভাগের অধীনে জেলায় অনেক সরকারি ভবন রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে রুফটপ সোলার স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় সবার আগে প্রস্তাবনা পাঠানোয় ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ডকে অভিনন্দন জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎভিত্তিক রুফটপ সোলার সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং সরকারের বিদ্যুৎ ব্যয়ও কমবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানান জেলা প্রশাসক।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি