আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সভা শেষে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ওসি হাবিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
এ বিষয়ে ওসি মো. হাবিবুর রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের দায়িত্ব। গৌরীপুরে মানবিক পুলিশ হিসেবে তাঁরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁদের ভালো কাজের গতি আরও বাড়বে।