1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জব্দ ব্যক্তিগত ও দাপ্তরিক দুই ফোন

ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দেওখলা ইউনিয়ন শাখার গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, মুখ বেঁধে কয়েকজন যুবকের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৩ থেকে ৪ জন যুবক মুখ কাপড়ে ঢেকে ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান করছে। তাদের মধ্যে একজন বোতল থেকে জ্বালানি ছিটিয়ে কাপড়ে আগুন ধরিয়ে তা লোহার গ্রিলের ভেতর দিয়ে ছুড়ে দেন। এতে কার্যালয়ের বারান্দায় আগুন জ্বলে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে ৩ থেকে ৪ জন যুবক সেখানে আসে। তারা কার্যালয়ের বারান্দায় রাখা পুরোনো মোটরসাইকেল ও বাইসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় বাজারের পাহারাদার বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্রের দাবি, আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে। তবে ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল বলেন, যে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেটি তাঁর বাড়ির পাশে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনিও দেখেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শাখায় গত বছরও আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। সে সময় পাহারাদার দেখে ফেলায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হলেও তা করা হয়নি।

ওসি আরও জানান, এবারও দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ভিডিওতে তাদের মুখ ঢাকা থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। এ ঘটনায় শাখাটিতে কর্মরত একজন লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি