1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জব্দ ব্যক্তিগত ও দাপ্তরিক দুই ফোন

সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, পৌরসভার শিমলাপল্লী পশ্চিমপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সুজন, পোগলদিয়া ইউনিয়নের পলিশা গ্রামের যুবলীগ নেতা ইকবাল হোসেন লতিফ, আওনা ইউনিয়নের স্থল গ্রামের যুবলীগ নেতা সাইদুর রহমান উজ্জ্বল মিয়া এবং ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান সোহাগ মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর মাহমুদুল হাসান সুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ নভেম্বর পৃথক অভিযানে গ্রেপ্তার হন কবির হোসেন ও ইকবাল হোসেন লতিফ।

এরপর মঙ্গলবার রাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুর রহমান উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পরমানন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মনিরুজ্জামান সোহাগ মিয়াকে।

বুধবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দীক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি