1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপরাধ দমনে সাফল্য, ময়মনসিংহ রেঞ্জে ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫ ‘একাত্তরের ৩০ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’: জাককানইবি উপাচার্য কালিয়াকৈরে উড়াল সেতুতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, প্রতি শাখায় শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অন্য চারজন হলেন তারাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে সদর ও মুক্তাগাছা থানায় খবর দেওয়া হলে দুই থানার পুলিশের সমন্বয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

তিনি জানান, বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি