1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদ্রাসাশিক্ষক ‘সাগর হুজুরের’ মামলার রায় আজ প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে তরুণী, ফোনেই বিয়ের পর নামলেন নিচে ত্রিশালে শুরু হলো তিন দিনব্যাপী ৪৫তম জাতীয় আহলেহাদিস ইজতেমা ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে: রাশেদ খাঁন বাসে আগুন ও ককটেল ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদ্রাসাশিক্ষক ‘সাগর হুজুরের’ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ বুধবার (১১ নভেম্বর)।

এ মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। তাঁর ভাই ও মামলার অপর আসামি মামুন মিয়া ওরফে মাইমুন আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন।

নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পেশকার মো. শাহীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামিকে আদালতে আনা হয়েছে। অপর আসামি মামুন মিয়া তাঁর আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান, প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী কারাগারে রয়েছেন। অন্যদিকে মামুন মিয়া জামিনে আছেন। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ৬০ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রধান আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। তবে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন।

এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির প্রতিবেদন সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল জানিয়েছিলেন, শিশুটির কন্যাসন্তানের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মামলার প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদীর নমুনার মিল পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে নবজাতকের জৈবিক পিতা হিসেবে আসামির পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে।

পরবর্তী সময়ে গত ২৭ আগস্ট পুলিশ আমান উল্লাহ মাহমুদী ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি