1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটো-মিশুক চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার দাবিতে আমরণ অনশন নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৮ ভরি স্বর্ণালংকার গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ স্বামীহারা নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’, তিন সন্তানের মুখে হাসি ফোটাতে উপহার ছাগল

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (৮ নভেম্বর) পাঠানো ডিও লেটারে মহাসড়কটি চার লেনে উন্নীত করতে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়ক দিয়ে নেত্রকোণা ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের কারণে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়ছে। এ অবস্থায় বিদ্যমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার।

ডিও লেটারে বলা হয়, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যাতায়াতের সময় এবং পরিবহন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে কৃষি, মৎস্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। বিরিশিরি, দুর্গাপুর, সোমেশ্বরী নদীসহ নেত্রকোণার বিভিন্ন পর্যটনকেন্দ্র ও হাওরাঞ্চলে যাতায়াতও আরও গতিশীল হবে।

চিঠিতে বৃহত্তর যোগাযোগ অবকাঠামো উন্নয়নের আরও দুটি প্রস্তাবের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করা এবং কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর চার লেনের সেতু নির্মাণ। এসব পরিকল্পনার সঙ্গে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ডেপুটি স্পিকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

এখন এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ওই অঞ্চলের মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি