1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার দাবিতে আমরণ অনশন নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৮ ভরি স্বর্ণালংকার গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ স্বামীহারা নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’, তিন সন্তানের মুখে হাসি ফোটাতে উপহার ছাগল প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার পেলেন শেরপুরের মজনু মিয়া

বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক অটোচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। রোববার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছিলেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ৭০ টাকায় একটি মিশুক ভাড়া করেন তিনি। তবে চালক নির্ধারিত পথ অনুসরণ না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যেতে থাকেন।

কাদের সিদ্দিকি জানান, ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। বিভিন্ন স্থানে ঘোরানোর পর চালক একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ছুরি বের করে তাঁর কাছে থাকা জিনিসপত্র দিতে বলেন। ভয়ে তিনি নিজের মোবাইল ফোনটি চালকের হাতে তুলে দেন। পরে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে তিনি পেছনে দৌড়ে চিৎকার শুরু করেন।

তাঁর চিৎকার শুনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে অটোর পিছু নেন। পরে করিম ভবন এলাকায় চালককে আটক করতে সক্ষম হন তাঁরা।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ জানান, বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে যাওয়ার সময় পেছন থেকে ছিনতাইয়ের চিৎকার শুনতে পান। এক ব্যক্তিকে অটোর পেছনে দৌড়াতে দেখে তিনি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন।

আকাশের ভাষ্য অনুযায়ী, জব্বারের মোড় ও দেবদারু রোড হয়ে অটোটি করিম ভবনের দিকে যায়। এ সময় চালক বারবার ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে করিম ভবন থেকে ছেলেদের হলের সড়কে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। তখনই চালককে আটক করা হয়।

ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ক্যাম্প পুলিশের কাছে নিয়ে যান। সেখান থেকে উদ্ধার হওয়া চাকু ও মোবাইল ফোনসহ তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইয়ের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করেছিলেন। তাঁর কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি রাহুল মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে ভুক্তভোগী অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন বলে জানিয়েছেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি