1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার দাবিতে আমরণ অনশন নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৮ ভরি স্বর্ণালংকার গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ স্বামীহারা নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’, তিন সন্তানের মুখে হাসি ফোটাতে উপহার ছাগল প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার পেলেন শেরপুরের মজনু মিয়া ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা, সীমান্ত ও পূজামণ্ডপে কড়া নজরদারির নির্দেশ প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে তাঁর পক্ষ থেকে এটিই প্রথম আবেদন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি দেখেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছেন আইনজীবীরা।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এরপর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর দেশে ফেরার উদ্যোগে রাজনৈতিক বিভাজন আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য তাঁর এই আবেদনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক ও আইনি আলোচনা তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি