1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও সহযোগী আটক এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী এনটিআরসিএর ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ৩ দিনের আশ্বাসে স্বস্তি ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ উদ্বোধন

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে বাহিনীর দায়িত্বে যোগ দেন।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পর বাহিনীর সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান ফারুক আহমেদ।

১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে ফারুক আহমেদ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি