1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ১০৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টে শুনানি আগামীকাল সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামবাসীর উদ্যোগে খেলার মাঠ, বাকি জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের ধাওয়া হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

গাজীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের চতুর্থ দিনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। সোমবার (২ নভেম্বর) দুপুর পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এক পাশে যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্য পাশে বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধের কারণে চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

সোমবার দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকদের একটি অংশ। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা চালানো হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একপর্যায়ে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিল্পাঞ্চলে অস্থিরতা নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন তাঁরা। উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে গাজীপুরের সব কারখানা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর আবারও মহাসড়কে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। সকাল থেকেই এমন পরিস্থিতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি