1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া শ্রমিকদের নান্দাইলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি-আলিমে পাসের হার শূন্য কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

নান্দাইলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি-আলিমে পাসের হার শূন্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে একজন, জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে ১৫ জন এবং আব্দুল জব্বার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন পরীক্ষায় অংশ নিয়েছিল। তিনটি প্রতিষ্ঠানেই পাসের হার শূন্য।

জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি না থাকায় এমন ফলাফল হয়েছে।

বরিল্যা কেএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রৌশত আরা বেগম জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই শিক্ষার্থী গত বছরও পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবার পুনরায় পরীক্ষা দিয়েও সে উত্তীর্ণ হতে পারেনি।

স্থানীয় অভিভাবক জসিম উদ্দিনের মতে, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহ এমন ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

এদিকে, নান্দাইল উপজেলায় চলতি বছর শুধু এই তিনটি প্রতিষ্ঠান নয়, আরও পাঁচটি কলেজ ও ১৫টি আলিম মাদ্রাসার ফলাফলও আশানুরূপ হয়নি বলে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল আলম বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।

তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি