1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি-আলিমে পাসের হার শূন্য কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: গভীর রাতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রবিবার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি ব্যাংক, দোকানপাট ও বিভিন্ন যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। পরে তেলিচালা, মৌচাক, সফিপুর বাজার ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে মিছিল করেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পল্লীবিদ্যুৎ এলাকায় সড়কের ওপর আগুন জ্বালিয়েও অবরোধ করা হয়। এ সময় পাশের যমুনা ব্যাংকের একটি শাখা, ব্যাংকের বুথ, দোকানপাট ও বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনের কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার পল্লীবিদ্যুৎ ও সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। প্রায় ছয় ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রবিবার সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি