নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। এর আগের রাতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। তাঁর বাবা জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুভর কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
শুভর বাবা বিএনপি নেতা নজরুল ইসলামের দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করার জন্য তাঁর ছেলের বন্ধুরা মদ চেয়েছিলেন। তাঁদের আবদার পূরণ করতে শুভ এক বোতল বিদেশি মদ নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হন। এ বিষয়ে পরিবারের অন্য সদস্যরা অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, শুভকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেছেন, আইন নিজস্ব গতিতে চলবে। কারও রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানের বিষয় বিবেচনা করে আইনি ব্যবস্থা গ্রহণে ছাড় দেওয়ার সুযোগ নেই।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুভ