1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাঠ্যবই ছাপায় অসংগতি, মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৬ ঘণ্টা ধরে বন্ধ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলা: সব সম্পদের বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত শিক্ষক সাগর

৬ ঘণ্টা ধরে বন্ধ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ছয় ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

দুর্ঘটনার পর থেকে রেলপথের উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি লাইনচ্যুত বগিটি টেনে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়।

এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের বগিতে ক্ষয়ক্ষতি হয়। ভেঙে যায় রেললাইনের স্লিপার এবং বেঁকে যায় লাইন।

পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি