1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ কাটেনি, এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন জামালপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে নির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে নতুন করে আরও ৯ প্লাটুন যুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি