1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন জামালপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা সংশোধন করছে এনসিটিবি প্রাক্তনকে ভুলতে পেরেছেন? জেনে নিন ৫টি লক্ষণ শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দুর্গাপূজার ছুটি শেষে চেনা ব্যস্ততায় ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড় টঙ্গীতে মাদ্রাসায় ভাঙচুরের মামলায় শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযান

জামালপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জামালপুরে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া (২৭) নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদ ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার ইমাম মুছা মিয়া মক্তব পড়ানোর কথা বলে স্থানীয় ১৫ বছর বয়সী এক কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণের মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জাফরউল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি