1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা সংশোধন করছে এনসিটিবি প্রাক্তনকে ভুলতে পেরেছেন? জেনে নিন ৫টি লক্ষণ শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দুর্গাপূজার ছুটি শেষে চেনা ব্যস্ততায় ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড় টঙ্গীতে মাদ্রাসায় ভাঙচুরের মামলায় শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযান ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে এসিল্যান্ড ‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই প্রধান আসামি করা হোক’—রুমিন ফারহানা বাকৃবিতে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ, জব্দ দুই মোটরসাইকেল

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে একাধিক মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা একাধিক মামলার আসামি রিয়াজুল আলম শাহীনের অবস্থান শনাক্ত করেন। পরে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ভাড়ায় নেওয়া একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে থানায় নেওয়ার পথে একদল ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন।

পুলিশের অভিযোগ, এ সময় শাহীনকে ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। একপর্যায়ে অটোরিকশাটি ভাঙচুর করে পুলিশের হেফাজত থেকে শাহীনকে ছিনিয়ে নিয়ে যান তারা।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া (২৬) ও এমদাদুল হক (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ সদস্যরা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

মামলার এজাহারে গ্রেপ্তার দুজনসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্তরঙ্গ ক্লাবের কয়েকজন সদস্যসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

রিয়াজুল আলম ওরফে শাহীন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি