1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর ‘আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না’: চিফ হুইপ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন ‘এটি গুজব’ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা ইশরাকের মাঝ আকাশে দরজা খুলে জরুরি অবতরণ ঢাকায়, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে বলে তিনি মনে করেন।

মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, মাদক নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের উদ্যোগে এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর ভাষ্য, বিষয়টি শুধু অস্ত্র হাতে অভিযানে নামার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো যোগসূত্র রয়েছে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আখতার হোসেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষিত করে অবৈধ মাদকের প্রবেশ বন্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে লোকদেখানো উদ্যোগ যথেষ্ট নয়; বাস্তব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য, মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির সদস্য সচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি