1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে বারবার বিদ্যুৎ বিভ্রাট, অতিথিদের মধ্যে অসন্তোষ লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের হানিফ জরুরি অবতরণের ঘটনায় ৪০ মিনিট বন্ধ, আবার চালু শাহজালালের রানওয়ে ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’, ফেসবুক পোস্টে আসিফ নজরুল দিল্লিতে ধর্নায় বসার পর আটক মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূলের পাঁচ সাংসদ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ কেন্দ্রে গিয়ে পরীক্ষা স্থগিতের খবর, ঢাকায় সড়ক অবরোধে নিয়োগপ্রার্থীরা দিল্লিতে বিমান অবতরণের পর সিজেপির শীর্ষ তিন নেতা আটক

শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে বারবার বিদ্যুৎ বিভ্রাট, অতিথিদের মধ্যে অসন্তোষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে সভায় উপস্থিত অতিথি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।

এ ছাড়া বন বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভা চলাকালে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ অংশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, বর্তমানে কোনো লোডশেডিং নেই। তবে বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দিলে সরবরাহ বন্ধ হতে পারে। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি