1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে বারবার বিদ্যুৎ বিভ্রাট, অতিথিদের মধ্যে অসন্তোষ লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের হানিফ জরুরি অবতরণের ঘটনায় ৪০ মিনিট বন্ধ, আবার চালু শাহজালালের রানওয়ে ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’, ফেসবুক পোস্টে আসিফ নজরুল দিল্লিতে ধর্নায় বসার পর আটক মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূলের পাঁচ সাংসদ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ কেন্দ্রে গিয়ে পরীক্ষা স্থগিতের খবর, ঢাকায় সড়ক অবরোধে নিয়োগপ্রার্থীরা

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

পূর্বাভাস অনুযায়ী, রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের তারিখ এখনো চূড়ান্ত নয়। ইসলামি রীতি অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে এসব তারিখ।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনার আগে ইসলামি চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

তথ্যসূত্র: গালফ নিউজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি