1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজী নজরুলের জামিন নামঞ্জুর, ‘বিরূপ প্রতিক্রিয়ার’ কথা বললেন বিচারক আঞ্চলিক পর্যায়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী ওসি রাকিবুলের ভাইরাল অডিও তারই কণ্ঠের, তথ্য পাচার নিয়ে তদন্ত চলছে: ডিবিপ্রধান একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নান্দাইলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত বাকৃবির ১৩ শিক্ষার্থী এক বাড়ির সামনে ৪১ লাখ টাকার সেতু, উঠছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আদালতের নির্দেশে চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলন তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আঞ্চলিক পর্যায়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের যুক্তি, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বাড়াতে বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতা দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক শিক্ষার্থীদের শুধু বক্তব্য দেওয়ার দক্ষতা তৈরি করে না; এর মাধ্যমে তথ্য বিশ্লেষণ, যুক্তিবোধ ও জ্ঞানভিত্তিক উপস্থাপনার সক্ষমতাও গড়ে ওঠে। তাই বিতর্কে ব্যবহৃত তথ্য সঠিক ও নির্ভরযোগ্য হওয়া জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক যেন কেবল তর্কের মধ্যে সীমাবদ্ধ না থাকে। একটি বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের পড়াশোনা ও তথ্য সংগ্রহের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হওয়াটাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করলে চলবে না। খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ তাদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।

তিনি জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এসব আয়োজন বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এসব উদ্যোগকে আরও বিস্তৃত করার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

খেলাধুলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতের ওপর গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় কাজ হয়েছে; পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, তরুণরা দেশের যেখানেই থাকুক, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশের মানুষের জন্য তাদের কাজ করতে হবে।

সমাপনী অনুষ্ঠানে ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর চ্যাম্পিয়ন সেন্ট যোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এতে সভাপতিত্ব করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি