1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক বাড়ির সামনে ৪১ লাখ টাকার সেতু, উঠছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আদালতের নির্দেশে চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ উত্তোলন তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান চুনারুঘাটে এক দিনের ব্যবধানে দুই এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের মামলায় জামিনে মুক্ত শ্রমিকদল নেতা ‘পাঁচ, পাঁচ-ই লাগবে’ অডিও ছড়ানোর পর যুব অধিকার পরিষদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ দিল্লিতে বিক্ষোভের পর রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক দলীয় পদ স্থগিত, শোকজ হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিনকে

কৃষকের ছদ্মবেশে হাওরে পুলিশের অভিযান, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার মদনে কৃষকের ছদ্মবেশ নিয়ে হাওর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে আতিকুলকে গ্রেপ্তার করে মদন থানা পুলিশ। পরদিন মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার আতিকুল ইসলাম নায়েকপুর ইউনিয়নের মাগনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ বিকেলে কৃষক বাচ্চু মিয়া নিজের ধানক্ষেতে গিয়ে কয়েকটি গরুকে ফসল নষ্ট করতে দেখেন। এ নিয়ে গরুর মালিক আতিকুল ইসলামের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

পুলিশ ও মামলার বাদীপক্ষের অভিযোগ, ওই বিরোধের জেরে আতিকুল তার লোকজন নিয়ে বাচ্চু মিয়ার ওপর হামলা চালান। মারধরে গুরুতর আহত হওয়ার পর বাচ্চু মিয়া মারা যান।

এ ঘটনায় বাচ্চু মিয়ার ছেলে মো. আলামিন বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে আতিকুল পলাতক ছিলেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মাগনা গ্রামের হাওর এলাকায় অভিযান চালানো হয়। আসামিকে ধরতে পুলিশ সদস্যরা কৃষকের ছদ্মবেশ নেন। পরে সেখান থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি