1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় হয়ে মানবিক বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী ঢাকায় পদায়নের জন্য লটারিতে বাছাই ১৮ সাব-রেজিস্ট্রার নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাধবপুরে ভুয়া কাগজপত্রে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’ বক্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই ক্লোজড ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও দোকানের মালামাল শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান ৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান

ঢাকায় পদায়নের জন্য লটারিতে বাছাই ১৮ সাব-রেজিস্ট্রার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোতে পদায়নের জন্য প্রথমবারের মতো লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। সারাদেশে কর্মরত ১৩১ জন ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ব্যতিক্রমী লটারির আয়োজন করা হয়।

তবে লটারিতে নির্বাচিত ১৮ জনকে তাৎক্ষণিকভাবে ঢাকার নির্দিষ্ট কোনো সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়ন করা হচ্ছে না। সংশ্লিষ্টদের দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা এবং বিভিন্ন স্টেশনের প্রয়োজন বিবেচনা করে পরবর্তী সময়ে তাদের পদায়ন করা হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আইন সচিব মো. লিয়াকত আলী মোল্লা, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রমজান খান, মহাসচিব মাইকেল আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঢাকার পোস্টিংকে সাব-রেজিস্ট্রারদের মধ্যে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি জানান, প্রথম ধাপে ঢাকার পদায়ন প্রক্রিয়ায় লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য একটি জায়গা থেকে শুরু করতে হয় এবং সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আইনমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রারের সংখ্যা ১৩১ জন। তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।

লটারিতে নির্বাচিত ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (সদর, মুন্সিগঞ্জ), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (সদর, যশোর) এবং টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি