1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে ভুয়া কাগজপত্রে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’ বক্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই ক্লোজড ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও দোকানের মালামাল শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান ৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’ বক্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই ক্লোজড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই’—এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া প্রসঙ্গে তার বক্তব্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় এক ব্যক্তি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, তিনি পুলিশে চাকরি করেও ঘুষ না খেলে কীভাবে চলবেন—এমন প্রশ্ন তুলে নিজের পোশাক ঘুষের টাকা দিয়ে কেনার কথা বলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার বক্তব্য এবং এএসআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি