1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে ভুয়া কাগজপত্রে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ ‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’ বক্তব্য ভাইরাল, চুনারুঘাটের এএসআই ক্লোজড ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও দোকানের মালামাল শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান ৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

ভালুকায় অটো গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ল ১১ অটোরিকশা ও দোকানের মালামাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে আগুনে পুড়ে গেছে একটি অটোরিকশার গ্যারেজ ও সংলগ্ন মুদির দোকান। আগুনে গ্যারেজে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং দোকানের মালামাল ও ফ্রিজ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ১৪ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত তৎপরতায় আশপাশের আরও সম্পদ রক্ষা করা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের হিসাবে, প্রায় ১২ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

তবে আগুনে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং পাশের মুদির দোকানের মালামালসহ একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অটো গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি