1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ ব্যাংকে সাময়িক বন্ধ এটিএম-অনলাইনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি অনুমোদন দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর রহমান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বিচারের আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ বিমানবন্দরে লাগেজ পেতে দেরির অভিযোগ এখন ‘ট্রেন্ড’ হয়ে গেছে: বিমানমন্ত্রী আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয় শিক্ষকরা: প্রধানমন্ত্রী বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ

সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সহকর্মীদের বেতন পরিশোধে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে অর্থ উপার্জন করা বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সম্মাননা পেয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের তালিকাতেও ছিলেন বামং খিয়াং মিংলেন। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

দুর্গম পাহাড়ি এলাকা থানচির তিন্দুতে ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সেখানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের বেশিরভাগই নিম্নআয়ের পরিবারের সন্তান হওয়ায় অনেকের পক্ষে নিয়মিত বেতন দেওয়া সম্ভব হয় না।

এ কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট চলছিল। পরিস্থিতি সামাল দিতে অন্যের সহযোগিতার অপেক্ষায় না থেকে নিজেই বাড়তি আয়ের পথ বেছে নেন প্রধান শিক্ষক।

ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন শুরু করেন বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে পাওয়া আয়ের একটি বড় অংশ তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে ব্যয় করেন।

শুধু চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা আয় করেন তিনি। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন পরিশোধে দেন।

প্রধান শিক্ষকের এই উদ্যোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে তা আলোচনায় আসে। পরে গত ২৮ জুন জাতীয় সংসদে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় বিদ্যালয়টি সরকারি করার প্রক্রিয়া শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৩ জুলাই ২০২৬ থেকে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি