1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধের মৃত্যু ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা সাবেক এমপিপুত্র রাজিবসহ ১২ আসামির অভিযোগ গঠন শুনানি ২৮ অক্টোবর শাহজালালে জুতার ভেতর সাড়ে ৯ কেজি স্বর্ণ, আটক দুই বিমানকর্মীর পরিচয় প্রকাশ দুর্গাপূজায় গুজব-উসকানি ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান এসপি মাসুদের হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী প্রভাবশালীদের অপরাধে অনেক সময় ব্যবস্থা নেয় না আইনশৃঙ্খলা বাহিনী: ডেপুটি স্পিকার সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেছে ১৪ জনের

শাহজালালে জুতার ভেতর সাড়ে ৯ কেজি স্বর্ণ, আটক দুই বিমানকর্মীর পরিচয় প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক হয়েছেন এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০টি স্বর্ণবার, যার মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি।

রোববার (৪ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

আটক দুই বিমানকর্মী হলেন মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকে ৫৮২ ফ্লাইটকে ঘিরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন সিআইআইডির কর্মকর্তারা। সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের ২১ নম্বর গেটের পাশে ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অভিযান চালানো হয়।

সেখানেই এমিরেটসের ওই দুই কর্মীর জুতায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার করা ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম।

সিআইআইডির হিসাবে, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার এই ঘটনায় আরও কারা জড়িত এবং উদ্ধার করা স্বর্ণের চালানটি কোথায় বা কার কাছে যাওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এর আগে রোববার সকালে বিমানবন্দরে স্বর্ণ উদ্ধারের তথ্য জানিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তখন আটক বিমানকর্মীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি